• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Lovelu / ১২৪ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, এনজিও সংস্থা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 

১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদদের সম্মানার্থে প্রথমে শ্রদ্ধাঞ্জলি জানান মতলব উত্তর নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির নেতৃত্বে উপজেলা  প্রশাসন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হকের  নেতৃত্বে থানা পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রেসক্লাব শহীদ বেদীতে পুষ্পাস্তবক অর্পণের পর পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

 

এ সময় শহীদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানুষের ঢল নামে। মূহুর্তের মধ্যে পুরো শহীদ মিনার বেদী ফুলে ফুলে ভরে যায়।

 

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. শ্যামল চন্দ্র চক্রবর্তী ,

 উপজেলা প্রকৌশলী মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আশ্রাফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তার হোসেন , মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, আইসিটি কর্মকর্তা  মো.শাহাজাহান, মুক্তিযোদ্ধা নূরুল হক সরকার প্রমূখ।

আলোচনা সভাশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category