• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা 

আইন-শৃঙ্খলা  স্বাভাবিক রাখতে স্ব স্ব জায়গা থেকে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

Lovelu / ১১৫ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের জানুয়ারী ২০২৫ মাসের আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী-২০২৫) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। 

 

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ  মো.রবিউল হক, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. আবু সাইদ, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার আকতার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু তাহের, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান আল মামুন জমাদার, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক আরাফাত আল-আমিন, সাংবাদিক জাকির হোসেন বাদশা, সাংবাদিক মমিনুল ইসলাম, সাংবাদিক সুমন আহমেদ কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।

 

সভায় বক্তারা  মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু কাটা, মাদক নির্মুল, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক প্রতিবন্ধকতা সৃষ্টি করে ড্রেসিং পাইপ উচ্ছেদ, কৃষি জমি বিনষ্ট সহ নানান সমস্যা তুলে ধরে বক্তব্য। এসব সমস্যা নিরসনে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, নৌপুলিশ, কোষ্ট গার্ড ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য অনুরোধ জানান ।

 

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে কোন মূল্যে স্বাভাবিক রাখতে আমাদের সবাইকে স্ব স্ব জায়গা থেকে কাজ করতে হবে। কোন সংস্থা বা দপ্তর একার পক্ষে এতবড় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা বেশ কঠিন।আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি সমুন্নত রাখতে এর বিকল্প নেই। সাম্য ও ন্যায়ের দেশ গড়তে এসবের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা লাগবে।

 

 ইউএনও বলেন, অবৈধ বালু উত্তোলন ও আবাদি জমিতে অবৈধ মাটি কাটার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category