• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা

Lovelu / ২৫০ Time View
Update : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও নির্বাচন অফিসার মোহাম্মদ রিপন হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান, সমাজসেবা অফিসার আনিছুর রহমান তপু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুন্নবী, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান আল মামুন জমাদার, ফরাযীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ১২ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করার লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এবং ৬ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সকল ইউনিয়ন ও পৌরসভায় ছবি তোলাসহ বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category