• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে

মতলব উত্তরে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মানববন্ধন

Lovelu / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

নিউজ প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের সামনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের ব্যানারে এ কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ শিক্ষক নেতারা অংশ নেয়।

মানববন্ধনে অধ্যক্ষ মোহাম্মদ শরীফ উল্লাহ, ফারুকুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান সরকার, মাওলানা মোঃ শহীদ উল্লাহ, সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক, একেএম তাজুল ইসলাম, সারোয়ার হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা শিক্ষায় বৈষম্য দূর করে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান। জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা। শিক্ষা সংস্কার কমিশন গঠনের আহ্বান জানান।

মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category