• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলব উত্তরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালিত

Lovelu / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হলো মহান মে দিবস। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সাকালে শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে এমন প্রতিপাদ্য- শ্লোগান নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালী আয়োজন করে  উপজেলা প্রশাসন ।

 

বর্ণাঢ্য র‍্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিন করে

বটতলায় গিয়ে শেষ হয়। বটতলায়  এক আলোচনা সভায় সহকারী কমিশনার ভুমি হিল্লোল চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

 

 বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, সাংবাদিক একেএম গোলাম নবী খোকন, মতলব উত্তর উপজেলা শ্রমিক ইউনিয়ন ইমারত নির্মান কমিটির সাধারণ সম্পাদক নাজির ভান্ডারী, গজরা ইউনিয়নের শ্রমিক ইউনিয়ন ইমারত নির্মান কমিটির সহ-সভাপতি মোঃ শাহআলম প্রমূখ।

 

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সুধী বৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, শ্রমজীবী মানুষ শ্রমিকরাই আমাদের গর্ব। তারা মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। তারা আমাদের সমাজ তথা রাষ্ট্র উন্নয়নের চাবিকাঠি। অনেক সময় তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকে। সময় মত টাকা পেতোনা,  কাজ করতে হতো ১২ ঘন্টা সময় নিয়ে। তাদের এই অধিকার বাস্তবায়নের জন্য ১৮৮৬ সালে যুক্ত রাষ্ট্রের শিকাগো হে মার্কেটে শ্রমিকরা এক হয়ে ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করার সময় পুলিশের প্রতি অজ্ঞাত নামা বোমা নিক্ষেপ করা হলে এসময় পুলিশের গুলিতে অর্ধশত শ্রমিক হতাহত হন। এ থেকেই আন্তর্জাতিক ভাবে সারা দেশে ১ লা মে দিবস পালন করা হয় এবং এ দিনকে সরকারি ছুটি ঘোষণা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category