• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Headline
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা

মতলব উত্তরে বিএনপি নেতা সলিমুল্লাহ লাভলুর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

Lovelu / ৩৭৬ Time View
Update : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ লাভলুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার মান্দারতলী বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সলিমুল্লাহ লাভলু হত্যায় জড়িতদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানান এলাকাবাসী।

এ সময় উপস্থিত ছিলেন সামছুল হক মাষ্টার, আবুল হোসেন খান, ছিদ্দিকুর রহমান, হাসিবুর রহমান. মোহাম্মদ আলী জিন্নাহ’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন, লাভলু ৭নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ফতেপুর পশ্চিম ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক। রাতের অন্ধকারে তাকে হত্যা করে রাস্তার পাশে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার ডানকানের নিচে আঘাতের চিহ্ন ছিল।

নিহতের স্কুলপড়ুয়া ছেলে লাবিব জানায়, ১ নভেম্বর বিকেলে স্কুল ছুটি হওয়ার পর তাদের গ্রামের শিপন তার (লাবিব) পায়ের ওপর মোটরসাইকেল তুলে দেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। লাভলু বিষয়টি জানার পর শিপনকে জিজ্ঞেস করলে বেশ তর্ক বিতর্ক হয়। পরে শিপন (২১) ও তার দুই বন্ধু রাকিব (২২) এবং তুহিন (২০) মিলে লাভলুর বাড়িতে এসে আজকেই খেলা দেখাবে বলে হুমকি দেন। তাই লাভলু হত্যায় তারা জড়িত বলে সন্দেহ করছে নিহতের পরিবার।

২ নভেম্বর ভোরে নিহত সলিমুল্লাহ লাভলুর বাড়ির পাশের একটি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category