• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে ফার্ণিচার দোকান পুড়ে ছাই

Lovelu / ৩৬০ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

শহীদুল ইসলাম খোকন : 

চাঁদপুরের মতলব উত্তরে অগ্নিকান্ডে একটি ফার্ণিচার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লক্ষ্  টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক। গত ১৬ সেপ্টেম্বর রাতে উপজেলার পাঠান বাজারে এ ঘটনা ঘটেছে।

 

জানা যায়, পাঠান বাজার (সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন) নুসরাত মাইশা ফার্ণিচার মাঠের প্রপ্রাটর মো. ইব্রাহিম অন্যান্য দিনের মতো ঘটনারদিন রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাসায় যায়। রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে বাজারের এক ব্যাবসায়ী তাকে ফোন দিয়ে তার দোকানে আগুন লাগানোর ঘটনাটি জানায়। পরে দৌড়ে এসে দেখে আগুন দাউ দাউ করে জলছে। বাজারে থাকা লোকজন ডাক-চিৎকার দিলে আসেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানে থাকা প্রায় ৪ লাখ টাকার ফার্ণিচার পুড়ে গেছে বলে জানান দোকানদার মো. ইব্রাহিম। তবে কি থেকে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তবে বিদ্যুৎের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

 

 দোকানদার মো. ইব্রাহিম বলেন, আমি লোন করে এই দোকান দিয়েছি। মাসে মাসে আমার কিস্তি পরিশোধ করতে হয়। দোকান পুড়ে এখন আমি অসহায় হয়ে পড়েছি। এখন কিভাবে কিস্তির টাকা পরিশোধ করবো আর কিভাবে স্ত্রী সন্তান নিয়ে বাঁচবো, উপায় খুঁজে পাচ্ছি না। তাই সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category