• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

মতলব উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

Lovelu / ২৬৪ Time View
Update : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে চেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।

আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, ইউপি সচিব মহিউদ্দিন সোহেল প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউপি সচিব ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বলিষ্ঠ বিশ্ব নেত্রী। তার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত দেশের শিখড়ে পৌঁছে গেছে। এমন একজন বিশ্ব মানবতার নেত্রীর আজ শুভ জন্মদিন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা বঙ্গবন্ধু টানেল পেয়েছি, আমরা পদ্মা সেতু পেয়েছি। আমরা পেয়েছি শতভাগ বিদ্যুৎ সহ নানান সুবিধা। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাঙালী জাতি অনেক কিছু পেয়েছে। তাই তার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং তার দীর্ঘায়ু কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category