• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলব উত্তরে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ১, আহত ৮

Lovelu / ১৭৭ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

মাহবুব আলম লাভলু :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পিকআপ ভ্যান খাদে পড়ে (সেচ ক্যানেল) ১ জন নিহত হয়েছে। এঘটনায় আরো অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার(৫মে-২০২৫) ভোর ৬ টার দিকে উপজেলার ভাটিরসূলপুর নামক স্থানে বেরীবাঁধ সড়কে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লক্ষীপুরের রায়পুর থেকে একটি পিকআপ ভ্যান ভুলতা গাউছিয়ার উদ্দেশ্যে এই মতলব-শ্রীরায়েরচর সড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পিকআট ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সেচ ক্যানেলে পড়ে যায়। ঘটনাস্থলেই মোঃ আলাউদ্দিন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহতের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চারপিরচর গ্রামে। তার পিতার নাম মোঃ হামিদ মোল্লা। তিনি লক্ষীপুরের রায়পুর থেকে কাপড়ের ব্যবসা করতেন। ওই পিকআপ ভ্যানে রায়পুরের মোট ১২ জন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তারা ভুলতা গাউছিয়া মালামাল ক্রয় করতে যাচ্ছিলেন।

 

আহতের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে ৬ জনকে আর ২ জনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহত ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর, কাসেম, কাইয়ুমের বাড়ি টাঙ্গাইল জেলায় ও বাসেদ, মুজাহিদের বাড়ি সিরাজগঞ্জে। তারা লক্ষীপুরে কাপড়ের ব্যবসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category