• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৬ আহত

Lovelu / ২৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ৬ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন)  উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি , দেওয়ানাজিকান্দি,ছেংগারচর গ্রামে এ ঘটনা ঘটে।

পাগলা কুকুরের কামড়ে আহতরা হলেন- মিম আক্তার(৫), আয়েশা (৫), নাফিজা আক্তার (৮) নূর মোহাম্মদ (৮৫), রুফিয়া(৬৫) ও তৃপ্তি (৬)।
আহত ব্যক্তিদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকী ৫জনকে এন্টি র‌্যাবিক্স ইনজেকশন দিয়ে চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
হাসপাতাল ও এলাকাবাসী জানান, পাগলা কুকুরটি লোকজনের পা, কোমর, পিঠ ও বুকে এলোপাথারি কামড়াতে থাকে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে এসে ধাওয়া করলে পাগলা কুকুরগুলো দৌড়ে পালিয়ে যায়।

কুকুড়ের কামড়ে রুফিয়া বেগম (৬৫) জানান,বাড়ির পুকুরের ঘাটলায় পানি আনতে যাওয়ার সময় হঠাৎ ১টি পাগলা কুকুর ঘেউ ঘেউ করতে করতে তাঁর ওপর ঝাপিয়ে পড়ে। পা, কোমর ও পিঠে কামড়াতে থাকে এলোপাতাড়ি। এসব স্থান রক্তাক্ত জখম হয়। এ সময় আশপাশের লোকজন লাঠি নিয়ে এগিয়ে এলে কুকুরটি দৌড়ে চলে যায়। চিকিৎসা নেওয়ার পর এখন কিছুটা সুস্থ্য আছেন।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আসাদুজ্জামান জুয়েল বলেন, তাঁর হাসপাতালে ভর্তি হওয়া ওই ৫ জনকে এন্টি র‌্যাবিক্স-ভি ইনজেকশন দেওয়া হয়েছে। দুইজনকে ঢাকায় মহাখালি পাঠানো (রেফার) হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category