• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তরে পদক্ষেপ এর অফিস ও ঋণ কার্যক্রমের উদ্বোধন

Lovelu / ২৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘পদক্ষেপ’ এর ব্রাঞ্চ অফিস ও ঋণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বুধবার বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারের পালালোকদি এলাকায় কবির হোসেন ভিলার দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক ভাবে মিলাদ-মাহফিল ও দোয়া মুনাজাতের মাধ্যমে এ ব্রাঞ্চ অফিসের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মনবাড়িয়া জোনের সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার মোরশেদুজ্জামান।
চাঁদপুর এরিয়া ম্যানেজার আবু হানিফ, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সহ-সভাপতি জাকির হোসেন জুয়েল, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সোনালী ব্যাংকের ছেংগারচর বাজার শাখা ম্যানেজার মো. মহিউদ্দিন আহমেদ,

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’ ১৯৮৬ সালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় নিজস্ব সম্পদ নিয়ে যাত্রা শুরু করে। বেসরকারি এই উন্নয়ন সংস্থাটির লক্ষ্য হচ্ছে গ্রামীণ ও শহরাঞ্চলের সুবিধাবঞ্চিত এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের বিশেষ করে নারী ও শিশুদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করা। যাবতীয় বাধা-বিপত্তি অতিক্রম করে সারা দেশে সফলভাবে কাজ করার মধ্য দিয়ে ইতোমধ্যে এটি একটি জাতীয় এনজিও হিসেবে বিবেচিত হয়েছে। দীর্ঘ ৩৬ বছর যাবৎ এনজিও’টি বিভিন্ন এলাকায় তথা হাওড়, বাওড়, পাহাড়ি অঞ্চল, চর ও উপকূলীয় অঞ্চলেও যাবতীয় সেবামূলক কার্যক্রম সম্প্রসারিত করেছে।

উল্লেখ্য, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ঋণ সেবা, সঞ্চয় সেবা, রেমিট্যান্স সেবা, কৃষি সেবা, শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা ও কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম সহ বিভিন্ন সেবা পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category