• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে নৌকা ডুবির ৩ দিন পর লাশ উদ্ধার

Lovelu / ২৬৪ Time View
Update : রবিবার, ২৬ জুন, ২০২২

শহিদুল ইসলাম খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তরে ধনাগোদা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হযরত আলী (৩০) এর লাশ ৩ দিন পর পাওয়া গেছে।
ডুবুরি দল ২ দিন উদ্ধার অভিযান পরিচালনা করেও সন্ধান পায়নি। অবশেষে ২৬ জুন রবিবার সকালে সেই লাশের সন্ধান মিলেছে। রবিবার সকালে মেঘনা ধনাগোদা নদীর নন্দলালপুর বাজারের দক্ষিণ পাশে বালুর মাঠ এলাকায় কবরস্থান সংলগ্ন নদীতে ভেসে উঠে হযরত আলীর লাশ। স্থানীয়রা দেখে লাশের স্বজনদের খবর দিলে তারা এসে জেলেদের মাধ্যমে জাল টেনে তীরে নিয়ে আসে। পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। পরে জানাজা শেষে দাফন করা হয়েছে।

জানা যায়, ২৪ জুন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিম কাউয়াদি গ্রামের হযরত আলী বিকেল ৪টায় মতলব উত্তর উপজেলার নন্দলালপুর এলাকায় ফাইভ স্টার ব্রিকস ফিল্ডে ইট নিতে আসে।
ইট নিয়ে যাওয়ার সময় মেঘনা ধনাগোদা নদীতে নৌকাটি ডুবে যায়। এসময় ৪ বছের ছেলে ও ভাতিজা ইমরান (১০) কে নিয়ে সাঁতরে ট্রলারে তুলে দিতে সক্ষম হলেও নদীতে তলিয়ে যায় হযরত আলী। এরপর থেকে হযরত আলীকে আর খোজা মেলেনি।

স্থানীয়রা খোজাখুজি করে না পেয়ে শুক্রবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসকে খবর দিলে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশনের ছয়জনের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা পর্যন্ত ১ ঘটন্টা উদ্ধার অভিযান করে স্থগিত করা। পর দিন শনিবার সকাল সাড়ে ৮টা থেকে আবার উদ্ধারে কাজ শুরু করে সন্ধ্যা পর্যন্ত করেও সন্ধান পায়নি হযরত আলীর। ২৬ জুন রবিবার সকালে নদীতে ভেসে উঠে হযরত আলীর লাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category