• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলব উত্তরে দূর্গাপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

Lovelu / ১৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক  :
আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষ্যে মতলব উত্তরে অসহায়-দুস্থ মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান আবুল কালাম সরকার।
এর আগে সংক্ষিপ্ত সভায় প্যানেল চেয়ারম্যান আবুল কালাম সরকার বলেন, অসহায় দুস্থ পরিবারগুলো যাতে ঈদের আনন্দ সুন্দরভাবে উপভোগ করতে পারে, সে ব্যাপারে সরকার সচেতন। এজন্যই সরকার অসহায় পরিবারগুলোকে ভিজিএফের আওতায় চাল বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। এর ফলে এ অসহায় পরিবারগুলো ঈদের আনন্দ উপভোগ করার সুযোগ পাবে।
এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা করিম আহমেদ দিপু, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. মিজানুর রহমান ও ইউপি সদস্য মো. মানিক মিয়া, মো. সবুজ মিয়া, মো. সিদ্দিকুর রহমান ও যুবদল নেতা মো. মহসিন, উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন কুটুমসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category