• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ

Lovelu / ২৯৭ Time View
Update : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলা পরিষদের তহবিলের অর্থায়নে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ করা হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা কৃাষ কর্মকর্তা মো. সারাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. আল এমরান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। সরকার ভিশন ২০২১ বাস্তবায়নে নতুন নতুন কৃষি প্রযুক্তি কৃষকদের দোড়গোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। তিনি বলেন, দেশে এখন খাদ্য ঘাটতি নেই। বর্তমান সরকারের আমলে দেশ খাদ্যে স্বয়ম্ভরতা অর্জন করেছে। এটা হয়েছে কৃষকদের জন্য। তিনি বলেন, দেশে সরিষার ফলন বাড়াতে হবে। তিনি বিনামূল্যে পাওয়া সার ও বীজ যথাযথভাবে কাজে লাগাতে কৃষকদের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category