• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মেঘনা নদীতে অভিযান

মতলব উত্তরে কারেন্ট জাল -নৌকা জব্দ  ও ২ জেলেকে দশ হাজার টাকা  অর্থদন্ড

Lovelu / ১২৪ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল, ১টি নৌকা ও ২ জন জেলেকে আটক করা হয়েছে।  সোমবার (২৮ এপ্রিল-২০২৫) সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এ আটক করা হয়।  আটককৃত জেলেদের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।

 

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়,চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। সোমবার (২৭ এপ্রিল- ২০২৫)সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত মেঘনা নদীর মোহনপুর, বাহাদুরপুর, দশানী, বোরচর এলাকায় অভিযান  পরিচালনা করে ২০ হাজার মি. কারেন্ট জাল, ১ টি নৌকা জব্ধ করা হয় এবং ২ জন জেলেকে আটক করা হয়। জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও নৌকা পুলিশের হেফাজতে রাখা হয় ।

 

আটককৃত ২ জন আসামীকে ৫ হাজার করে মোট দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অর্থদন্ড প্রাপ্তরা হলেন

মতলব উত্তর  উপজেলার বাহাদুরপুর  গ্রামের নাসির উদ্দিন মিজির ছেলে রহমান মিজি ও শিকিরচর গ্রামের  মৃত জাবেদ বেপারীর ছেলে মো: সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস,মৎস্য সম্প্রসারণ অফিসার আমিনুল ইসলাম মিয়াজি ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ফোর্স।

 

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, আটককৃত জেলেদের দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category