• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

মতলব উত্তরে ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

Lovelu / ২৪৪ Time View
Update : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি এবং ইমসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মতলব উত্তর উপজেলা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) উপজেলার ছেংগারচর বাজারের মুহিন প্লাজার ৩য় তলায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহা. জয়নাল আবদীন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মুহা. জয়নাল আবদীন বক্তব্যে  বলেন,পাঠ্যপুস্তকে বিবর্তনবাদ স্থাপন করে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এছাড়াও ভারতে মুসলিম শাসনকে বিতর্কিতভাবে উপস্থাপন করে ইতিহাস বিকৃত করা হচ্ছে। এর মাধ্যমে সরকার এ অঞ্চলে মুসলিমদেরকে বহিরাগত প্রমাণ করতে চায়। তিনি বলেন, এমন বিতর্কিত ও বিভ্রান্ত মুলক পাঠ্যক্রম ছাত্রসমাজ মেনে নেবে না।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ফরহাদ হেসাইন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিএম মাহফুজ হাসানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ সেলিম হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মুজাহিদ কমিটির মতলব উত্তর উপজেলা শাখার ছদর আলহাজ্ব আহমদ উল্লাহ মিয়াজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি ক্বারী মুহা. আব্দুল রাজ্জাক ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম দাওয়াহ বিষয়ক সম্পাদক সম্পাদক আনিসুল ইসলাম মামুন।
আরো বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ছেংগারচর পৌর শাখার সভাপতি মাওলানা গাজী এমদাদুল হক মানিক, যুব আন্দোলন এর সাধারন সম্পাদক মাঈনউদ্দীন সুজন, ইসলামি আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আফজাল খাঁন, মাওলানা আ. বাতেন ফরাজি, মো. আনিসুল ইসলাম মামুন, মো. তারেক হোসাইন, মাওলানা আশ্রাফ আলী প্রমুখ।
সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলনের মতলব উত্তর উপজেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতি মুহাম্মদ ফরহাদ হোসেন, সহ-সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক বিএম মাহফুজুর রহমানকে ১বছর মেয়াদে নতুন কমিটির দায়িত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category