• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক খুন

Lovelu / ২৬৭ Time View
Update : বুধবার, ২ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপি’র সাধারন সম্পাদক সলিম উল্লাহ লাভলু(৫৫) খুন হয়েছে। গত ১ নভেম্বর মঙ্গলবার গভীর রাতে কে বা কারা তাকে হত্যাকরে বাড়ীর কাছে ফেলে রেখে যায়।

বুধবার(২ নভেম্বর) ভোরে বাড়ীর নিকটস্থ রাস্তার পাশে লোকজন তার লাশ দেখে ডাক চিৎকার দিলে জনপ্রিয় এই নেতার লাশ দেখতে মুহুর্তেই শতশত লোক ছুটে আসে।

উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের মরহুম আমির আলী মাষ্টারের ছোটছেলে সলিমউল্লাহ লাভলু স্থানীয় ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হিসাবে আছেন দীর্ঘ্য অনেক বছর।

স্থানীয় লোকজনের সাথে কথাবলে জানা যায়,
১নভেম্বর মঙ্গলবার দুপরে সলিমউল্লাহ লাভলু’র একমাত্র ছেলে ৯ম শ্রেনীতে পড়ুয়া লাবিব আরেফীন প্রধানের সাথে স্থানীয় শিপনের মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাকবিতন্ড হয়। এনিয়ে গতকালই
মোটরসাইকেল চালক শিপন, শানু বেপারীর ছেলে রাকিব(২২), নিজাম উদ্দিন ছৈয়ালের ছেলে তুহিন(২০)সহ কয়েকজন এসে সলিমউল্লাহ লাভলু’কে শাসিয়ে যায়। ঐদিন গভীর রাতেই সলিমউল্লাহ লাভলু খুন হয়। তাই স্থানীয় অনেকের ধারনা, মোটরসাইকেলের এ ঘটনাকে কেন্দ্র করেই হয়তো সলিমউল্লাহ লাভলু খুন হয়েছে।

ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম হোসেন জানায়, ১৯৯৫ সালে স্থানীয় ইউপি নির্বাচনে বিপুল ভোটে মেম্বার হিসাবে নির্বাচিত হয় এই সলিমউল্লাহ লাভলু। পরবর্তীতে ২০১১ সালে বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে ইউপি নির্বাচনে অংশ নেয়। নিহত লাভলুর ১ ছেলে, ১ মেয়ে।

স্থানীয় মুজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম জানায়, নিহত সলিমুল্লা লাভলু আমাদের স্কুল পরিচালনা কমিটির সদস্য হওয়ায় আমরা এই শোকে স্কুল বন্ধ রেখেছি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আলীরাজা বেপারী বলেন, নিহত সলিমউল্লাহ লাভলু ভাই খুবই ভল মানুষ এবং জনপ্রিয় মানুষ। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নিহত সলিমউল্লাহ লাভলু’ র ভাই আহসান হাবীব প্রধান বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে, আমি এর সুষ্ঠ বিচার চাই।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ(ওসি)মহিউদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করলাম। লাশের ময়না তদন্তের পর প্রকৃত কারন জানানো যাবে।

এএসপি সার্কেল আবুল কালাম চৌধুরী, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহি উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category