• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

মতলব উত্তরে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটি বিষয়ক কর্মশালা

Lovelu / ৩০২ Time View
Update : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটি (এনডিডি) বিষয়ক উপজেলা পর্যায়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড ইউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

বক্তব্য দেন, ডা. আহসান উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু।

এছাড়াও সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালায় অটিজম মাস্টার ট্রেইনার ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক আল আমিন।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category