• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তরের মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ৩২.৫০ মণ জাটকা জব্দ

Lovelu / ১৯৬ Time View
Update : রবিবার, ১২ মার্চ, ২০২৩

মাহবুব আলম লাভলু :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কাচিকাটা  বাহেরচর মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে  একটি ফাইটার বোট থেকে ৩২.৫০ মণ জাটকা ও ইলিশ  জব্দ করেছে কোস্টগার্ড। রবিবার (১২ মার্চ ২০২৩) বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ০২০০-০৬০০ ঘটিকায় আউটপোস্ট মোহনপুর কর্তৃক চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার  কাচিকাটা  বাহেরচর মেঘনা নদীতে,একটি ফাইটার বোটে জাটকা ও ইলিশ  জব্দের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০১ টি ফাইটার বোট তল্লাশি করে আনুমানিক ১,৩০০ কেজি (৩২.৫ মণ) জাটকা জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জব্দকৃত জাটকার প্রকৃত মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা সহকারী মৎস্য অফিসার মোঃ মামুনুর রশীদ এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা ও ইলিশ গুলো স্থানীয় ৮ টি এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category