• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

শুক্রবার জানাযার

মতলব উত্তরের পাঁচ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরীর ইন্তেকাল

Lovelu / ৩৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ …… রাজিউন)। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ নভেম্বর বেলা ১২.২৭ ঘটিকার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আগামী ১১ নভেম্বর সকাল ১০ ঘটিকার সময় মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের জানাযা দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

সামছুল হক চৌধুরী বাবুল পাঁচ বারের নির্বাচিত মোহনপুর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান। তিনি সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর চাচাতো ভাই।

সামছুল হক চৌধুরী বাবুল ছিলেন একজন শিক্ষানুরাগী। তিনি দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন। তিনি মাথা ভাংগা উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

মোহনপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এক শোকবার্তায় বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মোহনপুর ইউনিয়নের পাঁচ বারের নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল ঢাকায় ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আত্মার মাগফেরাত কামনা করি। মতলব উত্তর উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগ পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা করছি ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

এছাড়াও মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির এবং বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category