• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Headline
গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে

মতলবে হাতি দিয়ে চাঁদা আদায়ে ব্যবসায়ীরা অতিষ্ঠ

Lovelu / ২৭০ Time View
Update : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তরের হাটবাজার গুলোতে এক সপ্তাহ ধরে হাতি দিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। এ অভিযোগ তুলেছেন ভ’ক্তভোগিরা। হাতি দিয়ে চাঁদা আদায়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ী ও পথচারীরা।

শুক্রবার(৪মার্চ) উপজেলার ছেংগারচর বাজারে প্রতি দোকানে দোকানে হাতিকে চাঁদা তুলতে দেখা যায়। ছেংগারচর বাজারের ব্যবসায়ীরা বলেন, ‘হাতির জ্বালায় আমরা অতিষ্ঠ। চাঁদা না দিলে নানাভাবে আমাদের বিরক্ত করছে। তাই ভয়ে চাঁদা দিচ্ছি।

বৃহস্পতিবার (৩রা মার্চ) ইসলামিয়া মার্কেট (নতুন) বাজারেরও হাতি দিয়ে চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাল ব্যবসায়ী আজমত হোসেন বলেন, ‘শনিবার সকালে দোকান খুলি। এক টাকাও বেচাকেনা হয়নি। কিন্তু হাতি আসি হাজির। চাঁদার জন্য ভয় দেখাচ্ছে। জীবনের ভয়ে বাধ্য হয়ে ৫০ টাকা দিয়েছি।

হাতির মাহুত শাকিল হোসেন বলেন, ‘আমিতো চুরি করছি না। হাটবাজার, রাস্তাঘাটে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে হাতি দেখিয়ে খুশি করে হাতির খাবারের জন্য টাকা নিচ্ছি।

এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ‘হাতি দিয়ে চাঁদা আদায়ের কোনো সুযোগ নেই। এ রকম ঘটনা আমাকে কেউ জানায়নি। এখন জানলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category