• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে সড়ক সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও আমজাদ হোসেন

Lovelu / ১৬৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব – বাবুরহাট পেন্নাই সড়কের সংস্কার কাজসহ বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।সোমবার (২৮ এপ্রিল) তিনি সরেজমিনে গিয়ে কাজের মান এবং কাজের অগ্রগতির খোঁজ খবর নেন।

 

মতলব – বাবুরহাট পেন্নাই সড়কের সংস্কার পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন, জনগুরুত্বপূর্ণ এ সড়ক উন্নয়নে যেন নিম্নমানের মালামাল দিয়ে কাজ করা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। যেহেতু এ সড়কটি দিয়ে মতলব আইসিডিডিআরবি হাসপাতালে দেশের অসংখ্য জেলা উপজেলা থেকে প্রতিনিয়ত রোগী আসা যাওয়া করে।তাই উন্নয়ন কাজটি ভাল ভাবে করা হচ্ছে কিনা তা দেখাশোনার দায়িত্ব সকলের। সবাই যার যার অবস্থান থেকে স্বচ্ছতার সাথে আইন মেনে কাজ করলে মতলবের চেহারাই পাল্টে যাবে ইনশাআল্লাহ।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মতলব পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান এবং সড়কের জনপদ বিভাগের কার্য সহকারি মোঃ নাসির উদ্দিন।

 

তিনি আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে অস্থায়ী গরু বাজারের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category