• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলবে যাত্রীবাহী লঞ্চ থেকে ১ হাজার কেজি জাটকা জব্দ 

Lovelu / ২১০ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

 

 চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১হাজার কেজি  জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড ।

 

শনিবার ( ৮ মার্চ-২০২৫) ভোর রাত ২টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ লঞ্চ থেকে জাটকাগুলো জব্দ করা হয়। মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেন।জব্দকৃত জাটকা  এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

 

মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনায় আজ ১ মার্চ-৩০এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ।এসময় জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জাটকা রক্ষায় অভিযান পরচালনা মতলব উত্তরের মেঘনা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ নামে যাত্রীবাহী লঞ্চ থেকে অভিযান পরিচালনা করে ১হাজার কেজি জাটকা জব্দ করা হয়।

 

মোহনপুর কোস্টগার্ড ইউনিটের পেটি অফিসার এম. কবির জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে জাটকা ইলিশ জব্দ করা হয়। জাটকাগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category