• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলবের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, গ্রেফতার ৮

Lovelu / ১৫৬ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলবে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় পাঁচটি ড্রেজার, তিনটি বাল্কহেড জব্দ করা হয়।

 

বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নাছিরাকান্দি আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন ও বাংলা বাজার খাল এলাকার মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রুবেল, জসিম, সজিব, মহিউদ্দিন, সাইফুল, সেলিম শেখ, কামাল শেখ, সাকিব।

 

অভিযানটি নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযানে মোহনপুর নৌ পুলিশ টিমের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

 

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ৮ জনকে আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী নিয়মিত মামলার নির্দেশনা প্রদান করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে মুন্সিগঞ্জ জেলার কিবরিয়া মিয়াজির নেতৃত্বে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। তিনি বিভিন্ন প্রভাব খাটিয়ে নদী থেকে বালু উত্তোলন করতেন।

 

মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, উদ্ধার করা ড্রেজার ও বাল্কহেডগুলোর বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, নদী ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category