• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Headline
ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু

মতলবে ভেজাল কীটনাশক বোঝাই সিএনজি অটোরিকশা আটক

Lovelu / ৩৮৫ Time View
Update : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজার সংলগ্ন এলাকা থেকে ভেজাল কীটনাশক বোঝাই একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মতলব দক্ষিণ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল খান পাপ্পু ও বালাইনাশক পরিদর্শকসহ উপজেলা কৃষি অফিনের একটি টিম ভেজাল কীটনাশক বোঝাই একটি সিএনজি অটোরিকশা আটক করেন।এ সিএনজি থেকে ২০০ কেজি ভেজাল বাসুডিন এবং ২০ কেজি ভেজাল গ্রো জিংক প্লাস জব্দ করা হয় । এই সময় কীটনাশকের ডেলিভারি ম্যানের কাছে কোনরুপ চালান পাওয়া যায় নি।

এর প্রেক্ষিতে জব্দকৃত মালামাল সমেত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়ার নিকট মোবাইল কোর্ট পরিচালনা নিমিত্তে প্রেরণ করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী ২,০০০/-(দুই হাজার) টাকা জরিমানা অনাদায়ে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category