• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলবে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর দাদা-দাদীর কবর জিয়ারত

Lovelu / ১৪৩ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তাঁর দাদা দাদির কবর জিয়ারত করেছেন। 

 শনিবার সকাল সাড়ে ৮টায় (১০ মে ২০২৫) চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও রিয়াজুল জান্নাত কবরস্থানে তাঁর দাদা মরহুম ডা. আজিজ চৌধুরী ও দাদী মরহুমা হাজেরা আজিজ কবর জিয়ারত করেন।

 

 কবর জিয়ারতের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এ সময় আশিক চৌধুরী তাঁর দাদা-দাদীর রূহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 

উল্লেখ্য, আশিক চৌধুরী (জন্মনাম চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন) একজন বাংলাদেশী অর্থনীতিবিদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category