• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলবে বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতঃ মুচলেখা-অর্থদন্ড

Lovelu / ২৫১ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুরের  মতলব উত্তর উপজেলায় ১৫ বছর ৫ মাসের এক কিশোরীকে বিয়ে দেওয়ার আয়োজন করছিল পরিবার। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার(১৭অক্টোবর-২০২৫) উপজেলার ফতেপুর পূর্ব  ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে,  উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণিতে ছাত্রী দক্ষিণ লুধুয়া গ্রামের বাদল মাঝির মেয়ে বিয়ের আয়োজন করা হয়েছে।পরে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মতলব উত্তর উপজেলার  সহকারী কমিশনার(ভূমি) রহমত উল্ল্যাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাল্যবিবাহ বন্ধ করে মেয়ের বাবার মুচলেকাসহ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন মতলব উত্তর  থানা পুলিশের একটি টিম।

 

এসময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ০৮ ধারা মোতাবেক কনের পিতা, বালু মাঝির ছেলে বাদল মাঝি(৪৮) কে ২০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয় এবং মুচলেকা নেয়া হয়।

 

সহকারী কমিশনার(ভূমি) রহমত উল্ল্যাহ জানায়, উপজেলার দক্ষিণ লুধুয়া গ্রামে বাল্যবিবাহ হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বিয়ের উপযুক্ত বয়স হওয়ার আগেই মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়ের বাবা বলেন যে তার মেয়ের বয়স ১৮ বছর হয়নি এবং তিনি তার অপরাধ স্বীকার করে নেন। মেয়ের বাল্যবিবাহ সম্পাদন বা পরিচালনা করার অপরাধে বাবা কে মুচলেখা-অর্থদন্ড প্রদান করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান,বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য একটি বড় অভিশাপ। বাল্যবিবাহ মুক্ত করার মাধ্যমে প্রতিটি কন্যা শিশুর সুরক্ষা ও ভবিষ্যত সুরক্ষিত করতে আমরা সদা প্রস্তুত রয়েছি। সামাজিক ভাবে বাল্যবিবাহ বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category