• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

মতলবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এসএমসি’র সভাপতির অভিযোগের তদন্তকালীন সময়ে শিক্ষকের ওপর হামলা

Lovelu / ৩৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

গোলাম নবী খোকন :

মতলব উত্তর উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান এর বিরুদ্ধে এসএমসি’র সভাপতি মোঃ মহিউদ্দিন জামান গেলো কয়েকদিন আগে মানববন্ধন করে। ১২ অক্টোবরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীদের নিয়ে পাল্টা মানববন্ধন করে।

উভয়ের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত টিম ৩ নভেম্বর বিদ্যালয়ে তদন্ত করতে আসে। এসময় এসএমসি’র সভাপতি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

তদন্ত কার্যক্রম চলাকালীন সময়ে একপর্যায়ে এসএমসি’র সভাপতি মহিউদ্দিম জামান এর সমর্থিত মানিক কাজী, রতন কাজী, জাকির হোসেন মিন্টু, বাতেন পাটোয়ারী, নজরুল কাজী ও সেলিম শিকদারসহ আরো অনেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান ও তার পরিবারের ওপর হামলা করে। এতে উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকরা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় হুমায়ুন কবির খান কে মতলব উত্তর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

খবর শুনে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে আসে তখন সভাপতি ব্যাতিত সকলে পালিয়ে যায়। সভাপতির কাছে উক্ত বিষয় সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি কথা না বলে সুযোগ বুঝে সকলের সামনে তিনিও দৌড়ে পালানোর চেষ্টা করে। এস আই রমিজ তাকে ধরে এনে স্থানীয় ইউপি সদস্যের কাছে রেখে বিকেলে উভয়পক্ষকে থানায় হাজির হওয়ার জন্য বলে যান।

অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে বলে তদন্ত স্থগিত করে তদন্ত কমিটি পরবর্তী কার্যদিবসে পরবর্তী তদন্তের সময় জানিয়ে দেওয়ার কথা বলে যান।

এই ঘটনায় বিদ্যালয়ে অধ্যানরত শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং অভিভাবকরা নিজেদের সন্তানদের নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। এলাকাবাসী এসএমসি’র সভাপতি ও তার সাথে সংশ্লিষ্ট সকলকে দ্রুত আইনের আওতায় আনার জন্য জোড় দাবি জানাচ্ছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category