• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলবে পানির স্রোতে দেবে গেছে কালভার্ট

Lovelu / ৩৩৫ Time View
Update : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

মতলব(চাঁদপুর)উপজেলা সংবাদদাতাঃ

চাঁদপুরের মতলব পৌরসভার ৫নং ওয়ার্ডের শোভনকর্দী-বরদিয়া সড়কের মিয়াজী বাড়ী সংলগ্ন কালভার্টটি পানি প্রবল স্রোতে দেবে গেছে। ১৪ আগস্ট(রবিবার) সকালে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, হঠাৎ করে গত কয়েকদিন যাবৎ জোয়ারে পানি বৃদ্ধি পেতে থাকে। আজকে পানির প্রবল স্রোতে মিয়াজী বাড়ী সংলগ্ন কালভার্টটি এক পাশে দেবে যায় এবং দুই পাশের মাটি সরে যায়। ফলে ওই রাস্তায় জনসাধারনের চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে। যে কোন মুহুর্তে কালভার্টটি ভেঙ্গে পড়ে যেতে পারে।

স্থানীয় কাউন্সিলর ওয়াজ উদ্দিন প্রধান জানান, কালভার্ট দেবে যাওয়ার ঘটনাটি জানতে পেরে ওই এলাকায় গিয়ে দু’পাশের যান ও জনসাধারনের চলাচলে সতর্ক করেছি। অচিরেই চলাচলের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category