• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ

মতলবে নিখোঁজের চারদিন পর স্কুল শিক্ষার্থী আদিবার লাশ উদ্ধার, আটক দুই 

Lovelu / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাঁচদোনা গ্রামে নিখোঁজের ৪ দিন পর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে স্কুল শিক্ষার্থী আদিবা ইসলাম (৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়  ইমন প্রধান (২১) ও ইয়াসিন সরকার (২০) নামের দুই যুবককে আটক করা হয়েছে। 

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাঁচদোনা গ্রামের প্রবাসী আলাউদ্দিন বেপারীর স্কুল পড়ুয়া মেয়ে আদিবা ইসলাম গত ২০ জানুয়ারি বিকাল ৪টার দিকে নিজ বাড়ির সামনে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধানের জন্য পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। কিন্তু কোনো সন্ধান না পেয়ে আদিবার মা শামীমা আক্তার গত ২১ জানুয়ারি মতলব দক্ষিণ থানায় একটি জিডি করেন।

শিশু আদিবাকে উদ্ধার করতে ওই দিন বাড়ির আশপাশের বিভিন্ন পুকুর ও ডোবায় খোঁজাখুজি (উদ্ধার অভিযান) শুরু করেন মতলব দক্ষিণ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। খোঁজাখুজির এক পর্যায়ে বিকাল ৪টার দিকে ওই এলাকার আজিজ প্রধানীয়া বাড়ির পুকুর পাড়ে খড় (গো খাদ্য) দিয়ে ঢেকে রাখা অবস্থায় আদিবার লাশ উদ্ধার করে পুলিশ।

 

 আদিবা স্থানীয় আধারা আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি হয়েছে। আদিবার মা শামীমা আক্তার বলেন, আমরা ছোট মেয়েটি কার কি ক্ষতি করলো যে, আমার আমার মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে। আমি হত্যাকারীদের ফাঁসির দাবী জানাচ্ছি। এদিকে, আদিবার স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা তার হত্যার বিচারের দাবীতে মতলব-গৌারিপুর পেন্নাই সড়কের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

 

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ জানান, তার মা থানায় জিডি করলে আজ আমরা তল্লাশি চালিয়ে আজিজ প্রধানীয়া বাড়ির পুকুর পাড় থেকে আদিবার লাশ উদ্ধার করি। এ ঘটনায় একই এলাকার মুজিবুর রহমানের ছেলে ইমন প্রধান ও লিটন সরকারের ছেলে ইয়াসিন সরকার নামে দুই জনকে আটক করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category