• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

মতলবে দুই শিক্ষার্থী বহিস্কার ও পাঁচ শিক্ষককে অব্যাহতি

Lovelu / ২৩৬ Time View
Update : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার (মতলব-২) ঘিলাতলী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে  পরীক্ষায় অসদুপায় অবলম্বনে দুই শিক্ষার্থীকে বহিস্কার ও পাঁচ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা। 

২৮ ফেব্রুয়ারি( বুধবার) এসএসসি ও দাখিল পরীক্ষার হাদীস শরীফ বিষয়ে বহিষ্কার করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিস সূত্রে প্রকাশ, পরীক্ষা চলাকালীন ওই কেন্দ্রে পরিদর্শনকালে  কেন্দ্রের বাহির থেকে আসা কাগজ দেখে দুই শিক্ষার্থী লিখছিলেন।  বিষয়টি দুই কক্ষের দায়িত্বরত পাঁচ শিক্ষক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন। এরা হলেন উপাদী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল হোসেন ও লামচরী উচ্চ বিদ্যালয়ের অমলেন্দু গোলদার, সালেহ আহমেদ, দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, ধনারপাড় দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ রাসেল মিয়া।

 

এছাড়া বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলো নন্দীখোলা ফাজিল মাদ্রাসার মোঃ সাহেদ মিয়া ও কালিকাপুর দাখিল মাদ্রাসার জিসান মুন্সি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, চলতি দাখিল পরীক্ষায় অসুদুপায় অবলম্বনের দায়ে দুই শিক্ষার্থীকে বহিস্কার ও পাঁচ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category