• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে কিশোর গ্যাং সন্দেহে ২৮ জনকে আটক

Lovelu / ২১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার  বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ২৮ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার(২৪ ডিসেম্বর-২০২৫) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত  পুলিশ এই বিশেষ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার( মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব।

সহকারী পুলিশ সুপার( মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব জানিয়েছেন , অপরাধে জড়িত সন্দেহে চাঁদপুর মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার কাজলি বালুর মাঠ, নিউ হোস্টেল মাঠ,ছেংগারচর কলেজ মাঠ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ২৮ জন কিশোরকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের যাচাই-বাছাই শেষে অভিভাবকের কাছে  কিশোর অপরাধের বিষয়ে কাউন্সেলিং করে  মুচলেকা নিয়ে তাদের জিম্মায় দেওয়া হয়।এর মধ্যে   শিপু নামে এক কিশোরের কাছ থেকে ২৮ পিছ  ইয়াবা উদ্ধার করা হয়।এবং তার বিরুদ্ধে  নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলায় দেয়া হয়। তিনি আরো বলেন, মতলবে  শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে সন্ধ্যার পর বিনা প্রয়োজনে কোনো শিক্ষার্থী বাসার বাইরে থাকতে পারবে না বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এ সময় মতলব উত্তর ও দক্ষিণ থানার পুলিশ  সদস্যরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category