• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলবে আবারও সড়ক দুর্ঘটনায় নিহত ৩, দুইদিনে প্রাণ গেল ৫ জনের

Lovelu / ৩২৫ Time View
Update : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শনিবার রাত সাতটার দিকে আবারো সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ও ট্রলিগাড়ীর একজন হেলপার নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুইদিনে মতলব উত্তরে প্রাণ হারালেন ৫ জন।

জানা গেছে, শনিবার রাত ৭ টার দিকে বেলতলী থেকে শান্ত মিয়াজী (২৫), মোঃ রাশেদ (২৪) ও তানভীর (২০) মোটরসাইকেল যোগে উপজেলার খাগুরিয়ার দিকে যাচ্ছিলেন। হাপানিয়া ভুইয়া বাড়ির দিকে গেলে বেরীবাঁধের সড়কে মালবাহী ট্রলি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এসময় তিন মোটরসাইকেল আরোহী ও ট্রলির হেলপার সেলিম মিয়া (৩০) গুরুতর আহত হন। মোটরসাইকেল আরোহী মোঃ রাশেদ ঘটনাস্থলেই মারা যান। আহত শান্ত মিয়াজী ও সেলিম মিয়াকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নেওয়া হলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাসিবুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন। এসময় গুরুতর আহত তানভীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

প্রত্যক্ষদর্শী হৃদয় হোসেন বলেন, হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে। সাথে সাথে রাশেদের মৃত্যু হয় আর বাকিদেরকে ইউপি চেয়ারম্যান আল মামুন জমাদারের নেতৃত্বে আহতদের হাসপাতালে নিয়ে আসি।

এদিকে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাটি রসুলপুর নামক স্থানে দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন ও সালাউদ্দিন নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। ২৪ ঘন্টার ব্যবধানে ৫ জনের মৃত্যুতে মতলব উত্তরে আতংক সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category