• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

মতলবের মোহনপুর ও ইসলামাবাদ ইউপি‘র উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

Lovelu / ৩৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

শহিদুল ইসলাম খোকন  :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউপি চেয়ারম্যান পদে ও ইসলামাবাদ ইউপি সাধারন সদস্য পদে উপ- নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে।

মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন ও ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
বুধবার ২৮ ফেব্রুয়ারী দুপুরে মতলব উত্তর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও মোহনপুর ইউপির রিটার্নিং কর্মকর্তা আবু তাহেরর কার্যালয়ে সকল প্রার্থীদের উপস্থিতে এ প্রতিক দেওয়া হয়।

মোহনপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান।

স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান (অটোরিকশা) সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোঃ সেলিম মিয়া (ঘোড়া), ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ বদিউল আলম( চশমা), জেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি (ঢোল), সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার (আনারস), এ্যাড. শরিফ মাহমুদ সায়েম (টেবিল ফ্যান) যুবলীগ নেতা ফয়সাল আহমেদ(টেলিফোন), আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান তপাদার (মোটরসাইকেল) প্রতিক পেয়েছে।

এছাড়া ইসলামাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সদস্য পদে শ্যামল চন্দ্র দাস পেয়েছেন( মোরগ) ও তাবিদ হোসেন পেয়েছেন (তালা)।

আগামী ১৬ মার্চ মতলব উত্তর উপজেলার মোহনপুর ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে ৷

উল্লেখ্য গত ১০ নভেম্বর ২০২২ ইং তারিখে মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুলের মৃত্যু হলে এই ইউপির চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায় এবং ইসলামাবাদ ১নং ওয়ার্ডের সাধারন সদস্য নূপেন্দ্র চন্দ্র দাস ১৫ ই নভেম্বর ২০২২ ইং তারিখে মৃত্যু হলে এই ওয়ার্ডের সদস্য পদটি শূন্য হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category