• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলবের মেঘনা নদীতে মধ্যরাত থেকে  ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

Lovelu / ২২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুরের মতলব উত্তর  উপজেলার মেঘনা নদীতে মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ। মা ইলিশের প্রজনন নিরাপদ রাখার লক্ষ্যে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। জেলা প্রশাসন,জেলা পুলিশ,নৌপুলিশ, কোস্টগার্ড, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর সম্মিলিতভাবে কর্মসূচি বাস্তবায়ন করবে।

ইলিশ সম্পদ সংরক্ষণে সরকার এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন নির্ধারন করেছে। মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে থেকে আমিরাবাদ পর্যন্ত এলাকায় নিষেধাজ্ঞার সময়ে কোনো জেলে নদীতে নামতে পারবেন না।  এ সময়কাল সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের  সভাপতিত্বে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা করেছে। সভায় ইলিশ সম্পদ সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়েছে। পাশাপা একইসাথে জেলেপল্লীসহ অন্যান্য জায়গায় এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিকল্পে মাইকিং এবং প্রচার প্রচারণার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অপর দিকে মেঘনার পশ্চিমপাড় মতলবের চরসমূহ এবং নদীর খালপাড় এলাকায় নিষিদ্ধ সময় ইলিশ শিকার করা হয় বলে স্থানিয়রা জানিয়েছে।

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মুনিরুজ্জামান বলেন, আমিরাবাদ বাজার বাজার থেকে ষাটনল পর্যন্ত এলাকায় দিন ও রাত অভিযান পরিচালনা করা হবে। যাতে কোন অসাদু জেলে যেন মাছ শিকার করতে নদীতে না নামতে পারে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম জানান,মতলব উত্তর উপজেলায় নিবন্ধিত ৮হাজার ২শত ১৭ জেলে রয়েছে। এ ২২  দিনের জন্য প্রত্যেক জেলে  চাউল পাবে। এ বিষয়ে প্রচার-প্রচারনা চালানো হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার  আশরাফুল হাসান বলেন, ইলিশ মাছ জাতীয় সম্পদ। জাতীয় স্বার্থে মা ইলিশ রক্ষা করতে হবে।  জাতীয় স্বার্থ যারা ধ্বংস করতে চাইবে, তাদের বিষয়ে কোনো ধরনের বিবেচনা বা  ছাড় দেখানোর সুযোগ নেই। এক্ষেত্রে কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নেওয়া হবে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় যত কঠিন হওয়া লাগে, তত কঠিন হতে হবে। কাউকে এ বিষয়ে ছাড় দেয়ার অবকাশ নেই। এ ব্যাপার সকলের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category