• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলবের মেঘনায় ডুবে কিশোরীর মৃত্যু

Lovelu / ১৪৬ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

ফাইজুল হাসান ইফতি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদীতে ডুবে সুমনা আক্তার (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ২ টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই কিশোরী। পরে ফায়ার সার্ভিস এসে অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেয়েটির নাম সুমনা আক্তার (১২)। সে ভোলা জেলার দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের সুমন আহমেদের মেয়ে। সুমনা তার ভাইয়ের বাসায় বেড়াতে এসে ভাতিজার সাথে দুপুরে মেঘনা নদীতে ষাটনল পর্যটনের দিক দিয়ে গোসল করতে নামে। তখন সে ডুবে গেলে যায়। পরে স্থানীয়রা পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে।

 

মতলব উত্তর ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব অফিসার জহিরুল ইসলাম বলেন, আমরা দুপুর আড়াইটার দিকে খবর পাই। পরে ঘটনাস্থালে গিয়ে উদ্ধারের জন্য মেয়েটিকে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। পরে চাঁদপুর নদী ফায়ার ষ্টেশনের ডুবুরি খবর দেই। ডুবুরি এসে সুমনা নামের ওই মেয়েটিকে মৃত অবস্থায় লাশ উদ্ধার করে।

 

এলাকাবাসী জানায়, নিহত সুমনা তার ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিল। তার ভাই মতলব উত্তরের লালপুর এলাকায় ভাড়া থাকে। সেখান থেকে নদীতে এসেছিল গোসল করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category