• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

৪৫ হাজার টাকা জরিমানা

মতলবের কালিপুর ঘাটে চারটি বালুবাহী বাল্কহেড আটক

Lovelu / ৩৬৬ Time View
Update : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

 

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুর ঘাটে উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের যৌথ অভিযান চালিয়ে চারটি বালুবাহী বাল্কহেড আটক করেছে। চারটি বালুবাহী বাল্কহেড কে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হেদায়েত উল্লাহ।

জানা যায়, আটককৃত বাল্কহেড গুলোর রেজিস্ট্রেশন সনদ ও সার্ভিস সনদ যাচাই বাছাই করা হয়। এসময় রেজিস্ট্রেশন সনদ না থাকা, সার্ভে সনদ না থাকা ও সময়সূচি অনুসারে নৌযান চলাচল না করায় অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ এর ধারা ৬১ অনুসারে দুটি বাল্কহেড কে ১৫ হাজার টাকা করে, একটিকে ১০ হাজার টাকা ও অপর একটি কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হেদায়েত উল্লাহ জানান, কেউ অবৈধ ভাবে সরকারি নিয়ম অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হব।জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category