আব্দুল মান্নান সিদ্দিকী:
সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা ঐতিহ্যবাহী আড়িয়াল বিলে শত শত হেক্টর জমিতে,কৃষকের বপনকৃত বোরো ধানের চারার সবুজ ছায়ায় ভরে গেছে আড়িয়াল বিলের মাঠ।যেখানে চোখ যায় শুধু সবুজে ভরা বোরো ধানের চারা। বোরো ধানের চারা রোপনেরশেষ।
চলছে উচু জমিতে পানি দেওয়ার ব্যবস্থা।
কৃষক আব্দুর রহমান এপ্রতিনিধিকে জানান,বীজতলা হতে বোরো ধানের চারা সংগ্রহ করে ধানের জমিতে রোপন করেছেন।ধানের চারা বেশ সুন্দরভাবে গজিয়ে উঠেছে।
সবুজ রঙে রাঙিয়েছে জমি।এখন বোরো ধানের চারা রক্ষার্থে উচু জমিতে সেচের মাধ্যমে দিতে হবে পানি।
তিনি জানান,উচু জমি গুলো পানির অভাবে ধানের চারা গুলো লালচে ধারণ করে মরে যেতে পারে।তাই সেচ যন্ত্রের মাধ্যমে পানি দিচ্ছেন।এরপর লক্ষ্য থাকবে যেন জমিতে পরগাছা না জন্মেপোকামাকড়ে আক্রান্ত না করে, করলে নিতে হবে ব্যবস্থা।
আবহাওয়া অনুকূলে থাকলে,কোন প্রকার দুর্যোগ না হলে বৈশাখ মাসে আশানুরোপ ফলন পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।