• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

বেলকুচিতে জেলা প্রশাসকের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন 

Lovelu / ১৯০ Time View
Update : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমি ও গৃহহীনদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

শনিবার (২৯ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে,ভূমিহীনদের নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল,উপজেলা সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন -উপ-সহকারী প্রকৌশলী পরিতোষ বিশ্বাস,৩ নং ভাঙ্গাবাড়ী ইউপি সদস্য আব্দুর রাজ্জাক খান প্রমুখ।

ভূমিহীনদের নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্পে প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ একটি করে বারান্দা ও রান্নাঘর, বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। দেশে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর ওই ঘোষণা অনুযায়ী ভূমিহীনদের দুর্যোগ সহনীয় ওই ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category