মোঃ নজরুল ইসলামঃ
বেগমগঞ্জ উপজেলার ২ নং গোপালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইট পুকুর পাড়ের সৈয়দ আলী মুন্সী বাড়ীতে সালবো সামাজিক সংগঠনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২ টায় প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিন কনস্ট্রাকশন এন্ড ইন্জিনিয়ারিং এর চেয়ারম্যান মোঃ রাহাত আমিন সাব্বির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালবো এর চেয়ারম্যান ও প্রতিষ্টাতা আমিন কনস্ট্রাকশন এন্ড ইন্জিনিয়ারিং এর ম্যানেজিং ড্রাইরেক্টর মোঃ ফরহাদ আমিন সোহাগ, মাইটি ট্রাইজাস্ ইউকের চেয়ারম্যান আহম্মেদ জামিল বাদল প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এসএন টিভিকে বলেন, আগামী দিনে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। এবং সালবোর কার্যক্রম ব্যাপক ভাবে দেশের প্রত্যন্ত অনঞ্চলে ছড়িয়ে যাবে।