• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

বিরামপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

Lovelu / ৩০০ Time View
Update : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর ):

সারাদেশের ন্যায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দিনাজপুর জেলার বিরামপুরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় বিরামপুর পৌরসভার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শান্তির র‍্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মোড় বঙ্গবন্ধু মোড়াল চত্বরে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিরামপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজুর সভাপতিত্বে উপজেলা সমাবেশে উপস্থিত ছিলেন, বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ মো: আক্কাস আলী, ৭ নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চেয়ারম্যান রহত আলী, মহিলা কলেজর অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপাধ্যক্ষ মেসবাউল ইসলাম, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক খাইরুল আলম (মুকুট), বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম,সংগঠনিক সম্পাদক সোয়েব মন্ডল, বিরামপুর পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাকিম ইসলাম প্রমুখ।

বিরামপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজু বলেন, বিএনপি-জামায়াত যতই শক্তিশালী হোক না কেনো। দেশে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি করলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সেটাকে প্রতিহত করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন এ দেশের স্বাধীনতা। আর শেখ হাসিনা দিয়েছেন এ দেশের অর্থনৈতিক মুক্তি। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ মাঠে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category