• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Headline
মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ছবক প্রদান ও নবীনবরণ মতলব উত্তরে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ২০ জেলে গ্রেপ্তার, জাল জব্দ ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪

বিরামপুরে লিমা আবাসিক হোটেল থেকে যুবক-যুবতীসহ ৩জন আটক

Lovelu / ৩৫৩ Time View
Update : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের লিমা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অপরাধে আফরুজা খাতুন অন্তরা (২০), রাশেদুল ইসলাম মিন্টু (২০) এবং সজীব বাবু (১৯) নামের তিনজনকে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কারাদন্ড প্রাপ্তরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দক্ষিন খাড়িজাথাক গ্রামের বাদশার মেয়ে আফরুজা খাতুন অন্তরা, এবং বিরামপুর পৌর শহরের চকপাড়া শাহিনপুকুর মহল্লার গোলাম মোস্তফার ছেলে রাশেদুল ইসলাম ও একই মহল্লার মৃত. সাদ্দার আলীর ছেলে সজীব বাবু।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৮ টায় বিরামপুর পৌর শহরের ষ্টেশন রোডস্থ লিমা আবাসিক হোটেলে অভিযান চানান ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে দন্ডিত আসামীদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের লিমা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপের অপরাধে আফরুজা খাতুন অন্তরাকে ২মাস এবং রাশেদুল ইসলাম মিন্টু ও সজীব বাবুকে ১মাস কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।

সচেতন মহলের দাবি বিরামপুরের প্রতিটি আবাসিক হোটেলে যেন মাঝে মধ্যে নিয়মিত এই রকম অভিযান চালানো দরকার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category