• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

বিরামপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

Lovelu / ৩৬০ Time View
Update : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজাকে ঢাকায় গ্রেপ্তার এবং জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

(২৩ অক্টোবর) সোমবার বিকেলে বিরামপুর পৌর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে ফিরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মারুফ রহমান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের নেতা বর্ষণ, আলামিন, পলিপ্রায়াগপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন, খানপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন, ছাত্রদল নেতা কবির, মাসুদ, ফাহাদ, জিহাদ, ইমরান, রাশেদুল, শাহরিয়ার, ফরিদ প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা সহ রাজনৈতিক প্রতিহিংসায় গ্রেপ্তারকৃত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করে বক্তারা বক্তব্য রাখেন। নতুবা কঠোর আন্দোলনের মাধ্যমে সকল রাজবন্দীদের মুক্ত করা সহ সকল দাবী আদায় করা হবে মর্মে সরকারকে হুশিয়ার করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category