• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

বিরামপুরে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

Lovelu / ২৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর):

দিনাজপুর জেলার বিরামপুর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে গোলাম রব্বানী (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে প্লাটফর্মে লাফ দিয়ে নামতে গিয়ে এঘটনা ঘটে।

 

মৃত্যু গোলাম রব্বানী (১৮) দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কুতুবগ্রাম গ্রামের মনোয়ার হোসেনের ছেলে এবং জয়পুরহাট সরকারি কলেকের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

জানা যায়, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে জয়পুরহাট সরকারি কলেজ থেকে বাড়ি ফিরার সময় ভূল করে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ওঠে পড়ে শিক্ষার্থী গোলাম রব্বানী (১৮)। এর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট থেকে ছেড়ে বিরামপুর রেলস্টেশন অতিক্রম করছিল। বিরামপুর স্টেশনে স্টপেজ না থাকায়। সে চলন্ত ট্রেন থেকে বিরামপুর স্টেশনের প্লাটফর্মে লাফ দিয়ে নামতে গিয়ে প্লাটফর্মে ও ট্রেনের মধ্যবর্তী সরু ফাঁকা জায়গার মধ্যে পড়ে যায়। এতে সে ট্রেনের ধাক্কায় রক্তাক্ত জখম হয়। খরব পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জান্নাতুন ফেরদৌস তাকে মৃত: ঘোষণা করেন।

 

পার্বতীপুর জিআরপি থানার ওসি একেএম নূরুল ইসলাম জানান, পরিবার ও স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category