• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

বিরামপুরে গাছের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী মৃত্যু

Lovelu / ২৭১ Time View
Update : বুধবার, ১৪ জুন, ২০২৩

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দিনাজপুর জেলার বিরামপুরে আলী ইমাম দৃষ্টি (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী গাছের সাথে ধাক্কা খেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

নিহত মোটরসাইকেল আরোহী আলী ইমাম দৃষ্টি (২৮) বিরামপুর পৌর শহরের ৪নং ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক (প্রফেসর পাড়া) এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মহসিন আলী রাজু’র (চশমা রাজু) বড় ছেলে।

স্থানীয়রা ও নিহতের পরিবার জানান, গত মঙ্গলবার (১৩ জুন) আনুমানিক রাত ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বিরামপুর উপজেলার পাঠনচড়া যাওয়ার সময়। পাঠনচড়া সুইস গেট সংলগ্ন এক বাইসাইকেল আরোহী মুখোমুখি আসলে তাঁকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী আলী ইমাম দৃষ্টি (২৮) গাছের সাথে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত দৃষ্টিকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনেন। এসময় তার অবস্থার অবনতি দেখে দৃষ্টির পরিবার ও আত্মীয়-স্বজনেরা সরাসরি রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দৃষ্টি (২৮) রাত ১২ টার দিকে মৃত্যুবরণ করেন। তবে বাইসাইকেল আরোহী সম্পূর্ণ সুস্থ আছেন।

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category