• রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

বিরামপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

Lovelu / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০ টায় বিরামপুর উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি শিবলী সাদিক এমপির নেতৃত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, ইউএনও পরিমল কুমার সরকার ও ওসি সুমন কুমার মহন্ত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পমাল্য ও পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু প্রমুখ।

এ সময় বিরামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফরহাদ হোসেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদৈত কুমার অপু, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, প্যানেল মেয়র আব্দুল কালাম বকুল,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মশিহুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী, মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, যুব কর্মকর্তা জালিম মন্ডল, প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, আরমান হোসেন, শফিকুল ইসলাম, ব্যাংক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ, উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী ও সর্মথকবৃন্দ ও সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু’র মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে ঐতিহাসিক ৭ই মার্চের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) আয়োজনে উপজেলার ২০ শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও প্রজেক্ট বিতরণ ও মহিলা উদ্যাক্তাদের মাঝে চেক বিতরণ করেন প্রধান অতিথি শিবলী সাদিক এমপি।

পরিশেষে স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category