• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

বিরামপুরে ইস্টইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার উদ্ধার

Lovelu / ৩৪৪ Time View
Update : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুরে ১৮১৮ সালের ইস্টইন্ডিয়া কোম্পানির তৈরি একটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ ১৮১৮ সালের ইস্টইন্ডিয়া কোম্পানির তৈরি ওই পিলারটি উদ্ধার করে।

 

উদ্ধারকারী অফিসার বিরামপুর থানার এসআই তুহিন বাবু জানান, বিরামপুর পৌর এলাকার জোলাগাড়ী মহল্লার লুৎফর রহমানের পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেরা বস্তায় মোড়ানো একটি সিমানা পিলার তুলে আনে। খবর পেয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ওই সীমানা পিলার উদ্ধার করেছে। পিলারের গায়ে ইংরেজিতে ১৮১৮ সন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা আছে।

 

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ২০০ বছর আগের ইস্টইন্ডিয়া কোম্পানির তৈরি সীমানা পিলারটি। প্রাচীন প্রত্নতত্ব হিসেবে উদ্ধার করা তামার তৈরি সীমানা পিলারের বিষয়ে থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category