• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

গ্রাহক সচেতনতায় মতলব উত্তরে পল্লী বিদ্যুৎ সমিতির গণশুনানি

বিদ্যুতের অপচয় না করে বিদ্যুৎ এর সঠিক ব্যবহার করতে হবে— উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ কুদ্দুস

Lovelu / ৩৯৮ Time View
Update : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মতলব উত্তর জোনাল অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে গ্রাহক সচেতনতায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার দেব কুমার মালো’র সভাপতিত্বে সহকারী মহাব্যবস্থাপক মালিক মো. ইয়াহিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

বিশেষ অতিথি ছিলেন, মতলব উত্তর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সমিতি বোর্ড এর সচিব মোঃ আমিরুল ইসলাম চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম মোঃ শামছু উদ্দিন।

গণশুনানিতে এমএ কুদ্দুস বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে বিদ্যুতের ব্যাপক উন্নয়ন করেছেন। বর্তমানে গ্রামেগঞ্জে বিদ্যুৎ এর উপকারিতা ছড়িয়ে পড়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারে এগিয়ে যাচ্ছে দেশ। বিদ্যুতের অপচয় না করে বিদ্যুৎ এর সঠিক ব্যবহার করতে হবে।

জেনারেল ম্যানেজার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বিদ্যুতের ভর্তুকি দেওয়া আর চলবে না। বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে আরো কঠোর হতে হবে। তাই সকল গ্রাহককে যথাসময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে।

তিনি বলেন, ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ ব্যবহারে অনেক বেশি সতর্ক হতে হবে। ঝরে গাছ পড়ে বা অন্য কোনোভাবে বিদ্যুতের লাইন ছিড়ে গেলে ধৈর্য সহকারে পল্লী বিদ্যুতের লোকজনদের অবগত করে বিদ্যুতের পুঃনসংযোগ এর ব্যবস্থা করতে হবে। নিরবিচ্ছিন্ন সার্বক্ষণিক বিদ্যুৎ সেবায় নিয়োজিত বিদ্যুতের সকল কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি।

পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা রুহুল আমিন।

অনুষ্ঠানে পল্লী বিদ্যুতের উর্ধ্বতন কর্মকর্তাগণ বলেন- মতলব উত্তরে পল্লী বিদ্যুতের গ্রাহকসেবা বৃদ্ধিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ করা হলেও ভৌগলিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় আমাদের বিলম্ব হয়ে যায়। যেকোন ধরণের অভিযোগের জন্য আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের সুযোগ রেখেছি। আমাদের মোবাইল নাম্বার ও হোয়াটসঅ্যাপে যেকেউ যোগাযোগ করতে পারবেন। হয়রানি ও আর্থিক ক্ষতি হতে রেহাই পেতে দালালদের বয়কট করুন। রশিদ ছাড়া কারো সাথে লেনদেন করবেন না।

পল্লী বিদ্যুৎ সমিতির ইন্সপেক্টর’সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category