• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

বিদ্যানন্দের সুপারশপে ৩ টাকায় তেল ডাল চিনি ৬ টাকায় মুরগি ৫টাকায় মাছ

Lovelu / ২২৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

মোঃ সালাউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৮ মার্চ ২০২৩ তারিখ রোজ মঙ্গলবার সকাল থেকেই গুইমারা সরকারি কলেজ মাঠে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে স্থানীয় জনসাধারনের মাঝে সর্বমোট ৫০০ টি পরিবারের মাঝে ১০ টাকার সুপারশপ হতে ব্যাগ ভর্তি বাজারের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান করা হয়।

এই মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার, লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তাফা, পিএসসি, জি। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ, জনপ্রতিনিধিগণ ও গুইমারা রিজিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথি তাদের মূল্যবান বক্তব্য রাখেন। বক্তব্য সমাপনান্তে প্রধান অতিথি কর্তৃক ১০ টাকার সুপারশপ উদ্বোধন করা হয়।

উদ্বোধিত ১০টাকার সুপারশপে ছিল ৩ টাকায় এক লিটার সয়াবিন তেল, ২ টাকায় তিন হালি ডিম, ৬টাকায় একটি মুরগি, ১ টাকায় এক কেজি আলু, ৩ টাকায় এক কেজি চিনি, ৫ টাকায় একটি মাছ, ১টাকায় এক কেজি চাল, ১টাকায় এক কেজি লবন, ৩ টাকায় এক কেজি ডাল ইত্যাদি।
১০ টাকার সুপারশপ হতে ব্যাগ ভর্তি বাজার পেয়ে অসহায় হতদরিদ্র মানুষের মুখে হাসি।

গুইমারা রিজিয়নে নিয়োজিত সেনা, বিজিবি, আনসার, পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category