• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

বিজয় দিবস উপলক্ষে পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতিমুলক সভা

Lovelu / ৩৯১ Time View
Update : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

মো. ফিরোজ উদ্দিন, নকলা(শেরপুর) প্রতিনিধিঃ

শেরপুর জেলার নকলা উপজেলায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর শনিবার বিকেলে ৬ নং পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী লীগ ও অন্যান্ন সহযোগী সংগঠনের আয়োজনে কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয় হল রুমে ওই সভা হয়।

সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি , পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুস সালাম সরকার।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ছফির উদ্দিন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবু শামীম মমতাজ,সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম,৫, ৭,নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম,মো. ফরিদুল ইসলাম,১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় সকল ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগ ও অন্যান্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.এম.ফিরোজ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. রাজিব হোসেন।

বক্তারা ১৬ ই ডিসেম্বর ৫১ তম বিজয় দিবসকে সঠিকভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদযাপন করার লক্ষে বিভিন্ন মত প্রকাশ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category